সিপ্লাস প্রতিবেদক: নগরীর পূর্ব নাছিরাবাদ এলাকায় অবৈধভাবে নাগীন পাহাড় কাটার অভিযোগের ১৬ ব্যক্তিকে ৩২ লাখ ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়েছে পরিবেশ অধিদফতর। এছাড়া কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় ছাড়পত্র বিহীন বহুতল ভবন নির্মাণের দায়ে আরও ৫ ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার (২৬ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে তাদের এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদফতর চট্টগ্রামের (মহানগর) পরিচালক নুরুল্লাহ নূরী বলেন, গত ২৩ সেপ্টেম্বর উপ পরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে একটি টিম বায়েজিদ থানার নাগীন পাহাড় পরিদর্শন করেন। সরেজমিন প্রাথমিকভাবে পাহাড় কাটার সত্যতা পায় টিম। পরে শুনানি শেষে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ৭ ধারা মোতাবেক ক্ষতিপূরণ আদায় করা হয়। এছাড়া নগরের কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় ছাড়পত্র ছাড়া বহুতল ভবন নির্মাণ করায় তাদের ৫ জনকে জরিমানা করা হয়।








