নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে অর্ধকোটি টাকা মূল্যের মৃগনাভী উদ্ধার, আটক ২

সিপ্লাস প্রতিবেদক: পাঁচলাইশ থানাধীন মির্জারপুল অর্ধকোটি টাকার মৃগনাভী উদ্ধারের পাশাপাশি ‍দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২১ জুলাই) তাদের আটক করা হয় বলে বলেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

আটক দুইজন হলেন, জোরারগঞ্জের পূর্ব দুর্গাপুর বদ্দার চৌধুরীহাটের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. তৌহিদ (২৬) ও পিরোজপুরের মঠবাড়িয়ার বিরুখালীর হোসেন আলী হাওলাদারের ছেলে মো. তৈয়েবুর রহমান (৩২)।

মো. মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মির্জারপুল এলাকায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকা মূল্যের মৃগনাভীসহ দুইজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান বলেন, মৃগনাভী দিয়ে সুগন্ধি বানানো থেকে শুরু করে বিভিন্ন ওষুধ তৈরি করা হয়। হারবাল চিকিৎসা ও যৌন শক্তি বৃদ্ধির কাজেও মৃগনাভী ব্যবহার হয় বলে জেনেছি। তবে মৃগনাভী সংরক্ষণ ও পরিবহন অবৈধ। চক্রটি মৃগনাভী দেখিয়ে প্রতারণা করে আসছিল। তাদের বিভিন্ন গ্রুপ আছে যারা এ কাজের সঙ্গে জড়িত।