সিপ্লাস ডেস্ক: এম কে রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. তৌফিকুর রহমানের অর্থায়নে ও বাংলাদেশ যুবমৈত্রী চট্টগ্রাম জেলার সহযোগিতায় নগরীর বিভিন্ন জায়গায় বেকার যুবক, দিন মজুর, শ্রমিক ও নিম্ন মধ্যবিত্ত পরিবারদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার নগরীর খুলশি, পাহাড়তলী, আকবর শাহ, অক্সিজেন, কালুরঘাট, দামপাড়া, লালখান বাজারে এ উপহার সামগ্রি বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক খোকন, এম কে রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে সুমন রেজা ও আক্তার চোহান উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী বিতরণকালে বক্তারা সবাইকে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।








