নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আক্রান্ত ব্যক্তির ছেলের নমুনা পরীক্ষা নিয়ে কনফিউশন; দ্বিতীয়বারের ফলাফলের অপেক্ষা

চট্টগ্রামে আক্রান্ত ব্যক্তির ছেলের করোনা পরীক্ষা নিয়ে কনফিউশন আছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।

বোববার রাত সাড়ে ৮ টার দিকে সিপ্লাসকে তিনি মুঠোফোনে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রথমবারের রিপোর্ট নিয়ে কনফিউশন আছে। তাই দ্বিতীয়বারের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

যদি তার রিপোর্ট পজিটিভ আসে। তাহলে সে চট্টগ্রামে করোনায় আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি বলে গণ্য হবে।

এছাড়াও বিআইটিআইডি সূত্রে জানা গেছে, চট্টগ্রামে আক্রান্ত ব্যক্তির পরিবারের সকল সদস্যের নমুনা পরীক্ষা করা হয়৷ এসময় ব্যাক্তিটির একমাত্র ছেলে মামুনের দেহের করোনা ভাইরাসের উপস্থিতি আছে বলে ধারনা পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এই ধরণের রোগীর ক্ষেত্রে ২য় দফা পরীক্ষা না করে শতভাগ নিশ্চিত হওয়া যায় না৷

গত ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পরপরই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় লকডাউন করা হয়।