নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রের জন্য দেড় হাজার স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণ

সোমবার এক হাজার ৬০০ লাইসেন্স গ্রহীতার মধ্যে এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল গাফফার খান।

তিনি বলেন,  “এই কার্ডটি অচিরেই দেশের অন্যান্য জেলায় প্রচলন করা হবে।”

অ্যাকসেস টু  ইনফরমেশন- এটুআই প্রকল্পের পরিচালক ড. আব্দুল মান্নান স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স কার্ডটির বিভিন্ন কারিগরি দিক নিয়ে আলোচনা করেন।

নকল লাইসেন্সের ব্যবহার বন্ধ হবে জানিয়ে তিনি বলেন,  “এ ধরনের কার্ড সারা দেশে বাস্তবায়ন হলে সংশ্লিষ্ট সবাই সুফল ভোগ করতে পারবেন।”

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম   বলেন,  “গত বছরের   মাঝামাঝি সময়ে দিকে স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স কার্ড  প্রকল্পটি চালুর উদ্যোগ নেওয়া হয়।

”ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চট্টগ্রামের এই প্রকল্পটির অনুকরণে দেশের অন্যান্য জেলায়ও এ প্রকল্প চালুর নির্দেশ দিয়েছে।”

অনুষ্ঠানে বলা হয়, আগ্নেয়াস্ত্রের জন্য এই স্মার্ট লাইসেন্স কার্ডে একজন বৈধ অস্ত্রের মালিকের বিভিন্ন ধরনের ১৪টি তথ্য সংরক্ষিত থাকবে।

চট্টগ্রামে জেলা প্রশাসক ইলিয়াছ হোসাইনের সভাপতিত্বে কার্ড বিতরণ কর্মসূচিতে প্রশানের বিভিন্ন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।