চট্টগ্রামের বিআইটিডিআইতে ১৫৯টি নমুনা পরীক্ষায় নতুন করে আরো ১জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পজিটিভ একজন দামপাড়া পুলিশ লাইনের।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিআইটিআইডি তে ১৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ টি পজিটিভ পাওয়া গেছে।
তিনি জানান, বৃহস্পতিবার করোনা পজিটিভদের মধ্যে ১ জন চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনের।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৩ জনে দাঁড়ালো।
এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছে ৫ জন।

