চট্টগ্রামে নতুন করে আরো দুইজনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ(শান্তিবাগ) ও হালিশহর(নয়াবাজার) এলাকার বাসিন্দা।
আজ শনিবার (২৫ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি জানান, আজ চট্টগ্রাম বিআইটিআইডিতে ১৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২ টি পজিটিভ পাওয়া গেছে।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৬।

