নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আটক জামায়াতের সাত নেতাকর্মী একদিনের রিমান্ডে

চট্টগ্রামে আটক জামায়াতের সাত নেতাকর্মী একদিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

মোঃ নেজাম উদ্দিন,আদালত প্রতিবেদক: রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারিসহ শীর্ষ নেতাদের আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করায় চট্টগ্রামের আটক জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীর বিরুদ্ধে একদিনের পুলিশ রিমান্ড মন্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হোসেন মোহাম্মদ রেজার এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার আদালতের জেনারেল রেজিস্টার অফিসার (জিআরও) ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহীন ভূঁইয়া। আটককৃতরা হলেন- মিফতাহুল আলম (২৭), ইরফান ইউনুছ (২৭), মো. আবদুল কাইয়ুম (৫৫), মোহাম্মদ আলী (৪০), মো. এমরান আলী (৩৮), মো. দেলোয়ার (৩২) ও মো. আবু বক্কর ছিদ্দিক (৩২)।

আটক জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড আবেদন করেন তৎপ্রেক্ষিতে অধিকতর শুনানি শেষে আদালত প্রত্যেকের বিরুদ্ধে এক দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সুত্রে জানা যায়, রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারিসহ শীর্ষ নেতাদের আটকের প্রতিবাদে গত মঙ্গলবার সকালে পাঁচলাইশ থানার মুরাদপুর ১ নম্বর রেল গেট এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিল থেকে নেতাকর্মীরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করায় পাঁচলাইশ থানায় ১৬ জনের নাম উল্লেখ ও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা করে মামলা রুজু করা হয়। পরে মামলায় অভিযান চালিয়ে গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ও বুধবার (৮ সেপ্টেম্বর) ভোরে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঐ সাত নেতা-কর্মীকে আটক কর পুলিশ। পরে আটকদের বিরুদ্ধে  সাত দিনের রিমান্ড আবেদন করে বুধবার আদালতে পাঠানো হয়েছিল। অত:পর আজ পুলিশের সাতদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here