নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আরও একটি মৃত্যুহীন দিনে শনাক্ত ৬৩

চট্টগ্রামে আরও একটি মৃত্যুহীন দিনে শনাক্ত ৬৩

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৩ জন। ফলে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ২৩৫ জনে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭১৮ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২৯ জন এবং উপজেলার ৩৪ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুইজন ও শেভরণ হাসপাতাল ল্যাবে পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে ইপিক হেলথ কেয়ার ল্যাবে চারজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের সাতজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here