Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে প্রাণ হারালেন নুরুল হক নামে আরও এক চিকিৎসক।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৬ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউ’তে তিনি মৃত্যুবরণ করেন। ওই হাসপাতালেই সিনিয়র আবাসিক মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেন ডা. নুরুল হক।

মেট্রোপলিটন হাসপাতালের মহাব্যবস্থাপক ডা. মো. সেলিম বলেন, করোনা উপসর্গ নিয়ে গত ১৪ জুন থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হন তিনি। গতকাল সকাল থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। কমতে থাকে অক্সিজেন স্যাচুরেশ। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তাঁর করোনা টেস্ট করানো হয়েছে। এখনও রিপোর্ট আসে নি। তাই করোনা আক্রান্ত কিনা তা এখনই জানা যাচ্ছে না।

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিন চিকিৎসক এবং উপসর্গ নিয়ে আরও তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ১৪ জুন শ্বাস কষ্ট নিয়ে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ডা. সাদেকুর রহমান নামে এ চিকিৎসকের মৃত্যু হয়।