নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরিফ হাসান নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. আরিফ হাসান ঢাকা মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের ছাত্র। নগরীর কোতোয়ালী থানার আবেদিন কলোনি এলাকায় থাকতেন তিনি। ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতেন ডা. আরিফ।

ছয়দিন আগে তাকে উপসর্গ নিয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ তার অক্সিজেন লেভেল কমতে থাকায় চমেক হাসপাতালের আইসিইউতে নেয়ার পরপরই তিনি মারা যান।

এর আগে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এস এম জাফর হোসাইন রুমী করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।

অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মহিদুল হাসান ও মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. এহসানুল করিম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।