Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে আরও এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত

চট্টগ্রামে আরও এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত

ফাইল ছবি

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসাপাতালে আরও এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে তিনজনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেলে কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুযত পাল ।

নতুন আক্রান্ত ওই রোগী নগরের হালিশহরের বাসিন্দা। তার বয়স ৩৫ বছর। যিনি গত ৩ দিন আগে বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুযত পাল বলেন, চট্টগ্রামে আরও এক ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। যিনি করোনা আক্রান্ত না হয়েও মিউকরমাইকোসিস রোগে আক্রান্ত হয়ে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অতিরিক্ত ডায়াবেটিস রয়েছে।