Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে আরও ১০৮ জনের দেহে করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু এবং নতুন শনাক্ত হয়েছে ১০৮ জনের দেহে। এদের মধ্যে ৮৬ জন নগরের ও ২২ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ৮৮৩ জনে।

শুক্রবার (৭ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৮টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৮ জনের দেহে করোনা জীবাণু পাওয়া গেছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫০ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জন, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৫৮ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৮ জনের নমুনা পরীক্ষায় ২ জন ও সিভাসুতে ১২৮ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনা জীবাণু পাওয়া গেছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ২১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। একইদিন ইম্পেরিয়াল হাসপাতালে ৭১ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন, শেভরণে ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন, আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন এবং আরটিআরএলে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের দেহে করোনার অস্তিত্ব মেলেছে।