সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৩৫ হাজার ১০৮ জনের করোনা শনাক্ত হলো।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২১টি নমুনা পরীক্ষায় ২জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯৯৪টি নমুনা পরীক্ষায় ২৪জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৭৫টি নমুনা পরীক্ষায় ৩১জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬২টি নমুনা পরীক্ষায় ১৩জনের করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় ৮জনের , শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪২টি নমুনা পরীক্ষায় ৮জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৪টি নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৫টি নমুনা পরীক্ষায় ১১জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪২টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।








