Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে আরও ১২৬ জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ১২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  শুক্রবার (২৪ জুলাই) ৭টি ল্যাবে ৭৪৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৬২৯ জনে। গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে কোন মৃত্যু হয়নি।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬৭টি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২০৩টি নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৯৯টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৩৪ জন, বিআইটিআইডি ল্যাবে ৮ জন, চমেক ল্যাবে ১৩ জন এবং সিভাসু ল্যাবে ৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

অন্যদিকে বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৫টি নমুনা পরীক্ষা করে ৩১ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষা করে ২৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ৭৪৪ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১২৬ জনের। এরমধ্যে ৯৬ জন নগরীর এবং ৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।