Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে আরও ১৩১ জনের করোনা শনাক্ত

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায় নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩১ জনের শরীরে। এর মধ্যে ১১১ জন নগরের এবং ২০ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ৩০৯ জনে।

শনিবার (১৩ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, গতকাল শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে সাতটি ল্যাবে ১ হাজার ৬৫১ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ১৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তবে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৭৯ জন। এর মধ্যে ২৭৮ জন নগরীর ও ১০১ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জন ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৫৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১৫ জনের নমুনা পরীক্ষা করে কারও দেহে করোনার অস্তিত্ব মেলেনি।

এছাড়া ইমপেরিয়াল হাসপাতালে ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের, শেভরণে ২০১ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের ও আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।