চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের নমুনা পরীক্ষা করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)। তবে কোনো পরীক্ষাতেই করোনা পজিটিভ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত করোনাভাইরাস সন্দেহে ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়নি।








