রবিবার চট্টগ্রামের পাঁচটি ও কক্সবাজারের একটি ল্যাবে ৭০৩টি নমুনা পরীক্ষা করা হয়।
সোমবার সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রবিবার ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২৩৫টি। এদের মধ্যে করোনা পজেটিভ আসে ৫১ জনের। এর মধ্যে নগরীর ২৮ জন, উপজেলার ২৩ জন।
সিভাসু’র ল্যাবে ১৫৩টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে নগরীর নয়জন এবং বিভিন্ন উপজেলার ২৬ জন।
একইদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭৬টি নমুনা পরীক্ষা করে ৪৮ জনের শরীরে করোনা অস্তিত্ব শনাক্ত হয়। যাদের মধ্যে উপজেলার দুইজন এবং ৪৬ জন নগরীর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৫টি নমুনা পরীক্ষা করে উপজেলার ১০ জনের করোনা পজিটিভ আসে।
অপরদিকে, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে এদিন নমুনা পরীক্ষা হয় ৯৪টি। এদের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
এছাড়া, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ১০টি নমুনা করে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, এই নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা মোট পাঁচ হাজার ২৩৫ জন। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৩১ জন। এই নিয়ে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪০২ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চারজন, সে হিসেবে এ পর্যন্ত মোট মৃত ব্যক্তির সংখ্যা ১২১ জন।








