সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৯জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ হাজার ২৮ জন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৫৮টি নমুনা পরীক্ষায় ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ১৫১ জন এবং উপজেলার ৮ জন।
এদিকে, চট্টগ্রামে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৩০৪ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ২ লাখ ১৬ হাজার ২৮৭ জন এবং বিভিন্ন উপজেলার ১ লাখ ৭৬ হাজার ১৭ জন।

