Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে আরও ১ জনের শরীরে করোনা শনাক্ত

চট্টগ্রামে নতুন করে আরও একজনের নমুনায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত করোনা মিলেছে ৩৩ জনের নমুনায়। এর বাইরে লক্ষ্মীপুর জেলার ১৭ জন, নোয়াখালী জেলার একজন ও ফেনীর ছাগলনাইয়ার একজনের নমুনায় শনাক্ত হয়েছে ভাইরাসটি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-বিআইটিআইডিতে এদিন ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২০ জনের নমুনায় মিলেছে করোনা। নতুন করে শনাক্তদের মধ্যে একজন চট্টগ্রামের সরাইপাড়া এলাকার, ১৭ জন লক্ষ্মীপুর জেলার ও একজন নোয়াখালী জেলার বাসিন্দা। এছাড়া ফেনীতে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়েছে ছাগলনাইয়ার এক ব্যক্তির নমুনায়।

প্রসঙ্গত, বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩২ জন।