নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আরও ২জন করোনা রোগী শনাক্ত

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামে আরও দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।

শুক্রবার রাতে তিনি এ তথ্য জানান।

চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজ (বিআইটিআইডি) থেকে পাওয়া ফলাফলের বরাত দিয়ে ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, গতকাল বৃহস্পতিবার সংগ্রহ করা ২৬ জনের নমুনা ও আজ শুক্রবার সংগ্রহ করা ৭৩ জন সহ মোট ৯৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে রাতে।

এর মধ্যে দুইজনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। দুজনই পুরুষ। একজনের বয়স ৩৫, আরেকজনের বয়স ৫০। একজনের বাড়ি ফিরিঙ্গিবাজারের শিববাড়ি লেইনে। আরেকজন গোলপাহাড় মোড় এলাকার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রন্ত হয়েছেন ৭ জন।  এর আগে গত শুক্রবার ও রোববার চট্টগ্রামে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছিল এরপর গত বুধবার আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয় চট্টগ্রামে। এর মধ্যে একজন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা; বাকি দুইজন নগরীর হালিশহরের শাপলা আবাসিক এলাকা ও সাগরিকা এলাকায় থাকেন।