নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আরও ২১জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ২১জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ৩৩হাজার ৪৪৪জনের করোনা শনাক্ত হলো।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১হাজার ২২৪টি  নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ২০ জন এবং উপজেলার ১ জন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮২৫টি নমুনা পরীক্ষায় ৬জনের এবং  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৭১টি নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারী শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৩টি নমুনা পরীক্ষায় ৩জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০টি নমুনা পরীক্ষায় ২জনের করোনা শনাক্ত হয়েছে।

এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

এছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) তিনটি নমুনা পরীক্ষায় ১জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।