নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আরও ২১২ জনের দেহে করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জনের দেহে করোনা শনাক্ত। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ হাজার ২৪০ জন।

শুক্রবার (১৯ মার্চ) সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়। এসময়ে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৫টি ল্যাবে ২ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ও বেসরকারি শেভরনে কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২১২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৪৩৯টি। আক্রান্তদের মধ্যে নগরে ১৮৩ জন এবং উপজেলায় ২৯ জন।