সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ২৮৭জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও ২জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ঘন্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৬টি ল্যাবে ১ হাজার ১১৫টি নমুনা পরীক্ষায় ২৮৭জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ২৬৭জন এবং উপজেলার ২০জন।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ২৮৩ জন।
এদিকে করোনায় আক্রান্ত হওয়ার ৩ দিন পর সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি নগরীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি নিজের ফেসবুকে পোস্ট দিয়ে হাসপাতালে ভর্তির বিষয়টি জানান।








