Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে আরও ৩৬ জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ৪টি ল্যাবে ৩৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৮৪৫ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪৪টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৮৯টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১২৭টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবিতে ৮ জন, বিআইটিআইডিতে ৮ জন, চমেক ল্যাবে ২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

তবে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), বেসরকারি শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৪টি ল্যাবে ৩৬৮টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ৩৬ জনের। এরমধ্যে ২৮ জন নগরীর এবং ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫৮ জন সুস্থ হয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৫৭৯ জন করোনা রোগী।