সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৬৭জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৩০ হাজার ৬২৮ জনে দাঁড়ালো।এসময়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
রোববার (৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ১৩২টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৬৩ জন এবং উপজেলার ৪ জন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৮৯টি নমুনা পরীক্ষায় ৭জনের এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৭২টি নমুনা পরীক্ষায় ৩৩জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া বেসরকারী শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫টি নমুনা পরীক্ষায় ১৪জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩১টি নমুনা পরীক্ষায় ১০জনের করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের একটি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়নি।








