নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আরও ৭৩জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ৭৩জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছে আরো ১জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট ১৭ হাজার ৯৯৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হলো।

সোমবার (১৪ সেপ্টেম্বর)  রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান,  গত ২৪ ঘণ্টায় ৯৬৬টি নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে নগরীর ৫৮ জন এবং উপজেলার ১৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯১ জন সুস্থ হয়েছেন।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৯টি নমুনা পরীক্ষায় ৬ জনের এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৯টি নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০টি নমুনা পরীক্ষায় একজনের জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।