নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আরও ৮০জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ মে) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৩৬টি নমুনা পরীক্ষায় ৮০জনের করোনা শনাক্ত হয়েছে।  করা হয়। এদের মধ্যে নগরীর ৬৭ জন এবং উপজেলার ১৩ জন।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ৫২৪ জনে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২১৮টি নমুনা পরীক্ষায় ২৩জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১২৪টি নমুনা পরীক্ষায় ২৬জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৩টি নমুনা পরীক্ষায় ৭জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষায় ৫জনের, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬০টি নমুনা পরীক্ষায় ১৬জনের এবং চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষায় ৩জনের করোনা শনাক্ত হযেছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।