সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯১ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৯২ জন।
বুহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব সহ চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৯১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ২৯৮টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬৯ জন এবং উপজেলায় ২২ জন।








