সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে নতুন করে আরো একজনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪।
শনিবার (১৮ এপ্রিল) রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ চট্টগ্রাম বিআইটিআইডি তে ১২২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪ টি পজিটিভ পাওয়া গেছে।
তিনি জানান, শনিবারের করোনা পজিটিভদের মধ্যে ১জন চট্টগ্রাম নগরীর পতেঙ্গার অন্য তিনজন লক্ষিপুরের।
চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলার বাইরে লক্ষ্মীপুর জেলার ২০ জন, নোয়াখালী জেলার একজন ও ফেনীর ছাগলনাইয়ার একজনের নমুনায় শনাক্ত হয়েছে ভাইরাসটি।
এ পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন।








