নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আরো ১০৪জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৭৮টি নমুনা পরীক্ষা করে আরো ১০৪জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরো ১জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট ১৬ হাজার ৮৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার  ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৮৩ জন এবং উপজেলার ২১ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭৩টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা শনাক্ত হয় নি।

অন্যদিকে, বেসরকারী ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৮টি নমুনা পরীক্ষায়  ১২ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৬টি নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৮টি নমুনা পরীক্ষায় একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।