সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ঘন্টায়(রাত১২টা) ৬১৬টি নমুনা পরীক্ষায় আরো ১০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২জন।
পজিটিভদের মধ্যে ৫৫টজন চট্টগ্রাম মহানগরীর এবং ৫১টজন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া একজন নগরীর ফিরোজশাহ এলাকার অন্যজন আসকার দিঘির পাড়ের বাসিন্দা।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান রোববার(৭ জুন) রাতে জানান, চট্টগ্রাম বিআইটিআইডিতে ২৮৭টি নমুনা পরীক্ষায় ৪২টি পজিটিভ। এর মধ্যে মহানগরীর ১৪জন এবং উপজেলার ২৮জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫১টি নমুনা পরীক্ষায় ৪১টি পজিটিভ। এখানে করোনা পজিটিভ সবাই মহানগরীর।
চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৪৮টি নমুনা পরীক্ষায় ২০টি পজিটিভ। পজিটিভ সবাই বিভিন্ন উপজেলার।
এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ৩০টি নমুনা পরীক্ষায় ৩জনের করোনা পজিটিভ হয়েছে। তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার।

