নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আরো ১০৮জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮০৬টি নমুনা পরীক্ষায় আরো ১০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১জন।

এনিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৯৭৬ জন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের  মধ্যে নগরীর ৮৮ জন এবং উপজেলার ২০ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৩৩টি নমুনা পরীক্ষায় ১৯জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩০৩টি নমুনা পরীক্ষায় ১২জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৬৪টি নমুনা পরীক্ষায় ৩৪জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষায় ৭জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৭টি নমুনা পরীক্ষায়  ১৭ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৪টি নমুনা পরীক্ষায়  ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২টি নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।