Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে আরো ১০৮জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ১০৮জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৩৩৬ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার ১হাজার ২৪৮টি নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৯৭ জন এবং উপজেলার ১১ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৯টি নমুনা পরীক্ষায় ১০জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৩৩টি নমুনা পরীক্ষায় ৯জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৭৩টি নমুনা পরীক্ষায় ৫৬জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারী ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষায় ২১জনের  এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষায় ৯জনের করোনা শনাক্ত হয়েছে।

তবে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবেও চট্টগ্রামের ১০৬টি নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।