Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে আরো ১০৮জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ঘন্টায়(রাত১২টা) ৩৬৫টি নমুনা পরীক্ষায় আরো ১০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

পজিটিভদের মধ্যে ৬০জন চট্টগ্রাম মহানগরীর এবং ৪৮জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান বুধবার(১০জুন) রাতে জানান, চট্টগ্রাম বিআইটিআইডিতে ১৪৩টি নমুনা পরীক্ষায় ১৫টি পজিটিভ। পজিটিভ সবাই চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭২টি নমুনা পরীক্ষায় ৩৮টি পজিটিভ। এখানেও করোনা পজিটিভ সবাই মহানগরীর।

চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস  বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৫০টি নমুনা পরীক্ষায় ৫৫টি পজিটিভ। পজিটিভদের মধ্যে ৭জন মহানগরীর এবং ৪৮জন  বিভিন্ন উপজেলার।

এসময়ে কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের কোন নমুনা পরীক্ষা হয়নি।