সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ও ভেটেরিনারি ও চট্টগ্রাম এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ২৬২টি নমুনা পরীক্ষায় ২০টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
পজিটিভ ২০টি নমূনার মধ্যে ১১টি চট্টগ্রাম জেলার, ৫টি লক্ষীপুরের, ৩টি নোয়াখালীর এবং ১টি ফেনীর। চট্টগ্রামের নতুন শনাক্ত হওয়া ১১জনের মধ্যে ৩জন মরা গেছেন।
চট্টগ্রামের শনাক্ত হওয়া ১১জনের মধ্যে সাতকানিয়ার ১জন, সীতাকুণ্ড ১জন, ফকিরহাট( ফৌজদারহাট) ১ জন, চান্দগাও ১জন( মৃত), সিএমসিএইচ( CMCH) (ঝালকাঠির ঠিকানায়) মৃত ১ , রাহাত্তারপুল বাকলিয়া ( মৃত) ১জন দামপাড়া ২ জন, সাগরিকা ১ জন, নাসিরাবাদ- পাঁচলাইশ ১জন এবং বহদ্দারহাট ১জন।
বুধবার দুপুরে এ তথ্য জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ঘন্টায় বিআইডিআইটি তে ১৯০ জনের নমূনা পরীক্ষায় ১২জনের এবং সিভাসুর ল্যাবে ৭২ জনের নমুনা পরীক্ষায় করে ৮ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
তিনি বলেন, প্রাপ্ত পজিটিভ নমূনা গুলোর মধ্যে চট্টগ্রামের ১১টি এবং অন্যজেলার ৯টি।
এদিকে চট্টগ্রাম জেলায় করোনা রোগীর আক্রান্ত দাঁড়িয়েছে ১৩৯ জনে। এর মধ্যে মারা গেছে ৯জন।








