সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে ৪৮৫টি নমুনা পরীক্ষায় আরো ১১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেন।
তিনি মঙ্গলবার (৯ জুন) রাতে জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৪ জন, সিভাসুতে ৫৬ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩১ জন এবং কক্সবাজার ল্যাবে ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৪৮৫টি। এর মধ্যে ১৭৯টি বিআইটিআইডিতে, ১৪৯টি সিভাসুতে, ৮৭টি চমেকে এবং ৭০টি কক্সবাজার মেডিক্যালে করানো হয়।

