নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আরো ১১৮জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৬৯২টি নমুনা পরীক্ষায় আরো ১১৮জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছে ১জন এবং সুস্থ হয়েছে ৪৯জন।  এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৩৪১জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৮৭জন এবং উপজেলার ৩১ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৯টি নমুনা পরীক্ষায় ২৭জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৬২টি নমুনা পরীক্ষায় ১০জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষায় ৩০জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৭টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯১টি নমুনা পরীক্ষা করে ১৭ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৬টি নমুনা পরীক্ষা করে ২৭ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০টি নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে করোনা শনাক্ত হয়নি।