সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে ৪০৯টি নমুনা পরীক্ষায় আরো ১১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা ২৫৮৮।
রোববার (৩১ মে) দিনগত রাতে চট্টগ্রাম সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান আক্রান্ত ১১৮ জনের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ৯১ জন এবং বিভিন্ন উপজেলায় ২৭ জন।
তবে আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সিভাসু ল্যাবে ১৩০টি নমুনা পরীক্ষায় ২৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২জন চট্টগ্রাম মহানগরীর এবং ২১জন নগরীর বাইরের উপজেলাগুলোর।
অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৭২ টি নমুনা পরীক্ষায় ৯৫টি পজিটিভ এসেছে। তার মধ্যে ৮৯টি মহানগরের ও ৬টি উপজেলাগুলোর।
আর কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭টি নমুনা পরীক্ষায় কারো দেহে করোনা শনাক্ত হয়নি।









