নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আরো ১১ জনের করোনা শনাক্ত; আক্রান্তের সংখ্যা ২’শ ছাড়াল

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) তে ১৮৩ টি নমুনা পরীক্ষায় আজ ১৪ জনের শরীরে করোনা ভাইরসা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন দ্বিতীয়বার পরীক্ষায় পজিটিভ এসেছে এবং ২ জন লক্ষীপুর জেলার। নতুন আক্রান্ত ১১। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ২’শ ছাড়াল।

গত ২৪ ঘন্টায় নতুন ১১ জনের মধ্যে ৯ জন চট্টগ্রাম মহানগরের এবং ২ জন উপজেলার।

আক্রান্ত ১১ জন হলেন- পটিয়া উপজেলা -১, সাতকানিয়া উপজেলা(মাদার্শা) -১, ইপিজেড -১,কদমতলী-১, অক্সিজেন (মুরাদনগর)-১, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ( CFH) -১, পার্ক ভিউ হাসপাতাল -১, পাহাড়তলী( বাচা মিয়া রোড)-১
হালিশহর -২ ও দেওয়ানহাট-১।

বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ঘন্টায় বিআইডিআইটি তে ১৮৩ জনের নমূনা পরীক্ষায় ১৪জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে ১২ টি চট্টগ্রামে(একজন দ্বিতীয়বার পরীক্ষায় পজিটিভি)।অন্য ২ জন লক্ষীপুরের।

তিনি বলেন, এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ২০৬ জনে দাঁড়ালো।