Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে আরো ১৩৮জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ১১৫টি নমুনা পরীক্ষায় আরো ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছে ২জন এবং  সুস্থ হয়েছেন আরো ৪০জন।

চট্টগ্রামে এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬৫ জন।

সোমবার (২০ জুলাই) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৩৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে মহানগরীর ৮৯ জন এবং উপজেলার  ৪৯ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১০৬টি নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২০৩টি নমুনা পরীক্ষায় ৩২জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৩ টি নমুনা পরীক্ষায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০৩টি নমুনা পরীক্ষায়  ২৭ জনের এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৩৪টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩১টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়।