সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ঘন্টায়(রাত১২টা) ৫৯৬টি নমুনা পরীক্ষায় আরো ১৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছে আরো ৪জন।
চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান শুক্রবার (৫ জুন) রাতে জানান, চট্টগ্রাম বিআইটিআইডিতে ২৭৯টি নমুনা পরীক্ষায় ৪০টি পজিটিভ। এর মধ্যে মহানগরীর ১৮, উপজেলার ২২।
পজিটিভ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৫টি নমুনা পরীক্ষায় ৫০টি পজিটিভ। এর মধ্যে মহানগরীর ৪৮, উপজেলার ২।
এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৬২টি নমুনা পরীক্ষায় ৫০টি পজিটিভ। এর মধ্যে মহানগরীর ৬, উপজেলার ৪৪টি। বাকি ৮টি ফলোআপ।
মোট ১৪০টি পজিটিভের মধ্যে মহানগরীর ৭২টি, উপজেলার ৫৮টি।
উপজেলার ৫৮টি পজিটিভের মধ্যে আনোয়ারা ১৬, চন্দনাইশ ২০, পটিয়া ২, বোয়ালখালী ১৬, হাটহাজারী ২১, সীতাকুন্ড ৮, রাঙ্গুনিয়া ৪, রাউজান ১ এবং হাটহাজারী ১জন।
মারা যাওয়া রোগীর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ৩জন এবং উপজেলার ১জন।








