সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮৫৬টি নমুনা পরীক্ষায় ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনায় কেউ মারা যায়নি।এ নিয়ে টানা দু’দিন করোনায় মৃত্যুশূন্য চট্টগ্রাম।
চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৭৬৪ জনে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান , গত নতুন আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। এদের মধ্যে নগরীর ৯৬ জন এবং উপজেলায় ৭১ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষায় ৪০জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৯২টি নমুনা পরীক্ষায় ২৩জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ২৫জনের করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ২৬৭টি নমুনা পরীক্ষায় ৪৪ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৪টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৮টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।








