সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে ৭৯৬টি নমুনা পরীক্ষায় নতুন করে আরো ১৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময়ে মৃত্যু হয়েছে চার জনের এবং সুস্থ ৫২ জন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে একদিনে ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম মহানগরীর ১০৩ জন এবং বিভিন্ন উপজেলার ৭৫ জন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষায় ৪৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ৯জন এবং বিভিন্ন উপজেলার ৩৪জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪২টি নমুনা পরীক্ষায় ২১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ৫জন এবং বিভিন্ন উপজেলার ১৬জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষায় ৬৩জনের করোনা শনাক্ত হয়েছে।এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ৫৯জন এবং বিভিন্ন উপজেলার ০৪জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৫টি নমুনা পরীক্ষায় ২৫জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ৭জন এবং বিভিন্ন উপজেলার ১৮জন।
ইম্পেরিয়াল হাসপাতালে ল্যাবে ১৩৯টি নমুনা পরীক্ষায় ২৩জনের করোনা শনাক্ত হয়েছে। পজিটিভ সবাই চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা।
এছাড়া কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের ৩১টি নমুনা পরীক্ষায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে মৃতদের ৩জন চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার। একজন উপজেলার।
২৪ঘন্টায় শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশী রাউজানের ১৬জন এবং সবচেয়ে কম পটিয়া এবং ফটিকছড়ির ১জন করে। এছাড়া বোয়ালখালীর ১৬জন, হাটহাজারীর ১২জন, সীতাকুণ্ডের ১১জন, সাতকানিয়ার ৭জন, আনোয়ারার ৫জন, চন্দনাইশের ৩জন, বাঁশখালীর ২জন।

