সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে ৩৮০টি নমুনা পরীক্ষায় আরো ১৭৯জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ১৬৭জন এবং উপজেলার ১২জন।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, সোমবার(২৫মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩২৫টি নমুনা পরীক্ষায় ১৭৯জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৬৭জন চট্টগ্রাম মহানগরীর এবং ১২জন নগরীর বাইরের উপজেলাগুলোর।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ ৫৫টি নমুনা পরীক্ষায় সবগুলো নেগেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রামের সিভাসু ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এদিন কোনো নমুনা পরীক্ষা হয়নি।
চট্টগ্রামে সোমবার পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল এক হাজার ৮৮৭ জনে।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭৯ জন এবং মারা গেছেন ৬০ জন।








