সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে আরো ২জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া লক্ষীপুরের একজনের দেহেও করোনা শনাক্ত করা হয়েছে। এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৯জনে দাড়ালো।
চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) শনিবার নতুন ৭৯জনের নমুনা পরীক্ষায় আরও তিনজনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে।
শনিবার (১০ এপ্রিল)রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।








