নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আরো ২০৬ জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক:মঙ্গলবার চট্টগ্রামে ৬২১টি নমুনা পরীক্ষায় আরো ২০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান আক্রান্ত ২০৬ জনের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ১১৯ জন এবং বিভিন্ন উপজেলায় ৮৭ জন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে ২৫২টি নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৬ জন মহানগরীর। ২৩ জন উপজেলার ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫১টি নমুনা পরীক্ষায় ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৪ জন মহানগরীর। ১৩ জন উপজেলার।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সিভাসু ল্যাবে ১১১ টি নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত। এর মধ্যে ৯ জন মহানগরীর। ৫০ জন উপজেলার।

আর কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭টি নমুনা পরীক্ষায় উপজেলার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।