সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ঘন্টায় ১ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষায় আরও ২৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৬জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩১ জন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রামে নতুন করে আরো ২৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।
নতুন শনাক্তদের মধ্যে ২১৬ জন চট্টগ্রাম মহানগরীর এবং ৭৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭০টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৭৬টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৩৭টি নমুনা পরীক্ষায় করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২০৬টি নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩২টি নমুনা পরীক্ষায় করে ৩৮ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৪৪টি নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়।
এছাড়া এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনা নমুনা পরীক্ষা করা না হয়নি।

