সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ঘন্টায় ২৬৭টি নমুনা পরীক্ষায় আরো ৩০জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ১৪ হাজার ৪৮০জন।
শনিবার(১ আগষ্ট) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে নগরীর নগরীর ২৪ জন এবং উপজেলার ৬ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪ জন। তাছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু নেই চট্টগ্রামে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২১৮টি নমুনা পরীক্ষা করে ১৬ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষা করে ১৪ জন শনাক্ত হয়।
এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে পরীক্ষা বন্ধ ছিল।








