সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের বিআইটিআইডিতে মোট ১৭৭ টি নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এদের মধ্যে একজন চন্দনাইশের, একজন সন্দ্বীপের এবং ১জন রাঙ্গুনিয়ার।
শনিবার (০২ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিআইটিআইডিতে ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬টি পজিটিভ পাওয়া গেছে। পজিটিভ গুলোর ৩টি চট্টগ্রাম জেলার। অন্য ৩টি চট্টগ্রামের বাইরের।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৯ জনে দাঁড়ালো।
এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন ৫ জন।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু)র ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষায় ৩টি পজিটিভ পাওয়া গেছে। এই তিনজন লক্ষীপুর জেলার বাসিন্দা।








